‘একজন বীর মুক্তিযোদ্ধার জীবনের শেষ চাওয়া পূরন করা হোক’

গাজীপুর সদরের শান্তিবাগ এলাকার বাসিন্দা ফজলে এলাহীর মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি উঠেছে। পরিবারের ঘনিষ্ঠজন ও বিভিন্ন সূত্রের দাবি, জীবদ্দশায় তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করলেও তা সম্পন্ন হয়নি।
বৃহস্পতিবার দুপুরে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে এ সংক্লান্ত একটি পোস্ট দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, একজন বীর মুক্তিযোদ্ধার জীবনের শেষ চাওয়া পূরন করা হোক৷
পোস্টে তিনি বলেন, গাজীপুরের বাসিন্দা ফজলে এলাহী গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
ইলিয়াস হোসাইন লিখেছেন, আওয়ামী লীগ আমল থেকেই মরহুম ফজলে এলাহীর ছেলে আমাকে জানিয়েছিলো তাদের বাবার একজন সত্যিকার মুক্তিযোদ্ধা হিসেবে যা কাগজপত্র থাকা দরকার সবই আছে তারপরেও তাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়নি কারন তারা আওয়ামী লীগকে ঘৃনা করে৷
‘কোন ভাতা চায়নি তারা শুধু বাবার দুঃসাহসিক কাজের স্বীকৃতি চেয়েছিলেন৷ আমি কথা দিয়েছিলাম মুক্তিযোদ্ধা তালিকা হালনাগাদ হলে তার নাম অন্তর্ভুক্ত করবার চেষ্টা করবো কিন্তু তার আগেই এই বীর যোদ্ধা চলে গেলেন৷’
পোস্টের শেষে এই প্রবাসী সাংবাদিক বলেন, আমার এই লেখা যদি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় তাহলে অনুরোধ থাকবে তাকে দাফনের আগে যেন তাকে রাষ্ট্রীয় মর্যাদাটুকু দেয়া হয়৷ তার সন্তানেরা আমেরিকায় থাকার কারনে লাশ এখনও ফ্রীজে রাখা আছে শুক্রবার দাফন করা হবে৷ অতএব সরকার চাইলে এটুকু সম্মানের ব্যবস্থা করতে পারেন৷
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































