হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৬, ১৬:৫০
অ- অ+

দেশে হাম ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ১ হাজার ১৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ঢাকায় এক শিশু ছাড়াও চট্টগ্রামে অরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৮৩ শিশু মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ২৪ হাজার ৭৭৬ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। অন্যদিকে গত একদিনে ১৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার