ব্রাহ্মণবাড়িয়া সদরের ছয়টি গ্রাম নিয়ে নতুন ইউনিয়ন আখাউড়ায় সংযুক্তির বিষয়ে গণশুনানি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পৃথক করে নতুন ইউনিয়ন গঠন এবং আখাউড়া উপজেলার সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়দের দাবি, এই ছয়টি গ্রামকে একত্র করে “বরিশল ইউনিয়ন” নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হলে তাদের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা, চিকিৎসা কার্যক্রমে বড় ধরনের সুবিধা হবে। তারা জানান, সদর উপজেলার তুলনায় আখাউড়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ এবং নাগরিক সেবা পাওয়াও আরও সহজ হবে।
এ বিষয়ে এর আগে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন জমা দেন।
গণশুনানিতে ছয়টি গ্রামের বিভিন্ন ওর্য়াডের জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন।
প্রশাসন জানায়, স্থানীয়দের মতামত বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































