কোস্ট গার্ডের মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন অর্ধশতাধিক মানুষ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৩৫
অ- অ+

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে আয়োজিত এক মেডিক্যাল ক্যাম্পে শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লৌহজং থানাধীন কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মায় এ মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এদিন বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পেইনে মোট ৪১৩ জন অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ, নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও সরবরাহ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
দুই দিনে বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা