দেয়াল ধসে মৃত্যুর ঘটনায় চলছিল সালিশ, ফের দেয়াল ধসে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধসে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলা সালিশ সভার মধ্যেই আবার দেয়াল ধসে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌর এলাকার পাইকপাড়ার হুমায়ুন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- ওই এলাকার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান, স্থানীয় বাসিন্দা শায়েন চক্রবর্তী ও তুর্জ। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পাইকপাড়া এলাকায় একটি নবনির্মিত ভবনের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু হয়। ওই মৃত্যুর ঘটনার মিমাংসার জন্য বৃহস্পতিবার রাতে হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকনসহ ২০-৩০ জন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন হঠাৎ বিদ্যালয় ভবনের ছাদের রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে। এতে নিচে বসে থাকা সাবেক কাউন্সিলরসহ তিনজন গুরুতর আঘাত পান।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন বলেন, আমরা যখন সালিশে মগ্ন ছিলাম, তখনই ওপর থেকে রেলিংটি ধসে পড়ে। আমাদের ধারণা, রেলিংটি এমনি এমনি পড়েনি। রাতে ওই স্কুলের ছাদে কিছু বখাটে ও নেশাখোর আড্ডা দেয়। তাদের কোনো কর্মকাণ্ডে বা ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত।

ব্রাহ্মণবাড়িয়া শহর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পরপরই আমরা তদন্ত শুরু করেছি। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ
ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কমবে দিনের তাপমাত্রা
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
জাপানে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার-ভিডিপির নারী সদস্যদের ভাষা প্রশিক্ষণ, পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল