ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবসহ শিক্ষক বহিস্কার

বরিশাল প্রতিনিধি
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৩
অ- অ+

বরিশালের উজিরপুরে এসএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিব ও শিক্ষককে সকল দায়িত্ব থেকে বহিস্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো. ফারুক হোসেন এবং সহকারী শিক্ষক খগেন মন্ডলকে বহিষ্কারের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।

অভিযোগ রয়েছে, অনিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০২৫ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

ঘটনাটি প্রকাশ্যে এলে উপজেলা প্রশাসন দ্রুত তদন্তে নামে এবং অভিযোগের সত্যতা পায়। পরে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও মো. আলী সুজা বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে সুপারিশ পাঠানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্রে অসাধারণ সাহসিকতার স্বীকৃতি, আইএমওর বীরত্ব পুরস্কার পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ
আকস্মিক বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে: নাহিদ ইসলাম
দিনভর বন্যা পরিস্থিতি মনিটর করলেন প্রধানমন্ত্রী, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের দিলেন জরুরি নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা