আনসার বাহিনীর ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট সম্পন্ন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৬, ২১:১৬| আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২১:১৭
অ- অ+

গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৬। শনিবার দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় আনসার বাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নের দলগুলো।

ফুটবল ফাইনালে মুখোমুখি হয় মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন) ও আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচকে উত্তেজনাপূর্ণ করে তোলে। তবে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর আনসার ব্যাটালিয়ন (২৫ বিএন)।

অন্যদিকে ভলিবল প্রতিযোগিতায় মানিকগঞ্জ (৩৬ বিএন) কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবাবগঞ্জ (২১ বিএন)। কাবাডি খেলায় সফিপুর (২৭ বিএন) কে পরাজিত করে শিরোপা জিতে নেয় আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন ডিএমএ পরিচালক মো. আসাদুজ্জামান গনী, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) পরিচালক মো. আইয়ুব আলী, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য কর্মকর্তারা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতা সদস্যদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মনোবল, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শরীর ও মন উভয়কেই সতেজ রাখে এবং দলগত চেতনা জাগ্রত করে।

তিনি আরও বলেন, এ আয়োজন বাহিনীর সদস্যদের ক্রীড়া মানোন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারী খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত দর্শকরাও প্রাণবন্ত এই প্রতিযোগিতা উপভোগ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4