হৃদয়ের ঝড়ে কিউইদের হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:০৬
অ- অ+

নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্য সহজেই পেরিয়ে সিরিজে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা।

সোমবার ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে ১২ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এতে এক ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তবে পাওয়ারপ্লের শেষ ওভারে ১৬ বলে ১৭ রান করে আউট হন সাইফ। এরপর লিটন দাস দ্রুত রান তুললেও ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তানজিদও সুবিধা করতে পারেননি, ২৫ বলে করেন ২০ রান।

এরপর ইনিংস গড়ার দায়িত্ব নেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। দুজন মিলে দলকে এগিয়ে নেন। ইমন ১৪ বলে ২৮ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন হৃদয়।

ইমনের বিদায়ের পর শামীম হোসেন পাটোয়ারীকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন হৃদয়। শেষ পর্যন্ত ২৬ বলে ফিফটি করা হৃদয় ২৭ বলে অপরাজিত ৫১ রান করেন। অন্যদিকে শামীম ১৩ বলে ৩১ রানের কার্যকর ইনিংস খেলেন। তাদের ব্যাটেই সহজ জয় পায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। টিম রবিনসন রানআউট হয়ে শূন্য রানে ফিরলে কিউইরা চাপে পড়ে। এরপর ওপেনার ক্লার্ক ও ড্যান ক্লেভার জুটি গড়ে দলকে ঘুরে দাঁড় করান।

ক্লেভার ২৮ বলে ৫১ এবং ক্লার্ক ৩৭ বলে ৫১ রান করেন। তাদের দুজনকেই ফেরান রিশাদ হোসেন। পরে নিক কেলি ২৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন। শেষ দিকে জশ ক্লার্কসন ঝড় তোলার চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানেই থামে নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়া করে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4