জামালপুরে চেকের মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি কারাগারে

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ১৬:৩৬
অ- অ+

জামালপুরে ৭৬ লাখ টাকার চেক জালিয়াতির মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর তথ্য নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

এর আগে গতকাল রোববার দুপুরে জামালপুর পৌর এলাকার সরদারপাড়া থেকে পুলিশ হারুনুর রশীদকে গ্রেপ্তার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, বছর খানেক আগে নিজের ব্যবসা প্রসারের জন্য এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লাখ টাকা ধার নেন জেলা জামায়াত নেতা হারুনুর রশীদ। সেই টাকা ফেরত দেওয়ার সময় হলে তার কাছে এরশাদ আলী টাকা ফেরত চান। কিন্তু হারুনুর রশীদ টাকা ফেরত দেননি। তিনি চেক দিলেও তা ব্যাংকে ডিজঅনার হয়।

এরপর এরশাদ আলী জামালপুর আদালতে হারুনুর রশীদের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করেন। আদালত বিচারকাজ শেষে হারুনুর রশীদের অনুপস্থিতিতে তাকে ৭৬ লাখ টাকা পরিশোধ ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের জন্য মেলান্দহ থানার পুলিশকে আদেশ দেন।

রোববার দুপুরে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের সরদারপাড়া এলাকা থেকে হারুনুর রশীদকে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘হারুনুর রশীদকে গ্রেপ্তারের জন্য আদালত থেকে আমাদের কাছে আদেশ আসে। গতকাল তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়।’

(ঢাকাটাইমস/১১মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী
রবিবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়