চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বাংলাদেশকে দিল ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৬, ১১:৪৯
অ- অ+

বাংলাদেশের টিকাদান কর্মসূচিকে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার অংশ হিসেবে চীনা বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের কাছে ৩ লাখ ৮০ হাজার ডোজ WHO Pre-Qualified পোলিও ভ্যাকসিন (Sabin Strain) অনুদান হিসেবে প্রদান করেছে।

আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ভ্যাকসিন হস্তান্তরকালে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জানানো হয়, মোট ৩ লাখ ৮০ হাজার ডোজ (৭৬ হাজার ভায়াল) পোলিও ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী প্রি-কোয়ালিফায়েড।

উল্লেখ্য, পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা গুরুতর ক্ষেত্রে পক্ষাঘাত ও মৃত্যুর কারণ হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে উপসর্গহীন থাকলেও কিছু ক্ষেত্রে জ্বর, ক্লান্তি, মাথাব্যথা এবং বমি দেখা দিতে পারে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, পোলিও টিকার পূর্ণ কোর্স (সাধারণত তিনটি ডোজ) গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত কার্যকর হয়। যেসব শিশু ও কিশোর এখনো পূর্ণ ডোজ সম্পন্ন করেনি, তাদের দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৩ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার