টঙ্গীর তুরাগ নদীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু

মোঃ রাজীব হোসেন টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১১:৪৯
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে বন্ধুকে বাঁচাতে গিয়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো ঢাকা জেলার তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)।

নিহত ইমরানের মামা হালিম মিয়া জানান, ইমরান তার কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকায় করে তুরাগ নদীতে গোসল করতে যায়। এ সময় নোমান নৌকা থেকে পানিতে নেমে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে ইমরান নদীতে ঝাঁপ দেয়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ঘটনাস্থলে ডুবুরি দল দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

টঙ্গী নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, বিকেলে পাঁচ বন্ধু নৌকাযোগে তুরাগ নদে ঘুরতে যায়। এ সময় অসাবধানতাবশত নোমান পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে ইমরানও নদে ঝাঁপ দেয়। পরে দুজনই নিখোঁজ হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১৪ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি
দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা
মাদক-সন্ত্রাস দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির
ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি জাহিদুল হাসান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা