রমনার ডিসি হিসেবে শেখ জাহিদুলকে পদায়ন ঘিরে বিতর্ক!

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ০১:০৪| আপডেট : ১৭ মে ২০২৬, ০২:২৮
অ- অ+

প্রশাসনের প্রাণকেন্দ্র ঢাকার রমনা জোন। সচিবালয় থেকে শুরু করে ভিআইপিদের চলাফেরা এই জোনে বেশী। এছাড়া রমনা জোনের ডিসি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই গুরুত্বপূর্ণ জোনের ডিসি পদে পদায়ন করা এক বিতর্কিত এক কর্মকর্তাকে। তিনি হলেন নীলফামারী থেকে প্রত্যাহারকৃত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

বিগত নির্বাচনের সময় শেখ জাহিদুল ছিলেন নীলফামারীর পুলিশ সুপার। নির্বাচনের কয়েকদিন আগে জামায়াতের এক প্রার্থী ৭৪ লাখ টাকা সহ সৈয়দপুর বিমান বন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন। ওই ঘটনায় নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জামায়াতের পক্ষ নিয়ে মামলা না নিয়ে বিমানবন্দরে ঘটনাটি ধামাচাপার চেষ্টা করেন।

মাফিয়ারানি ফ্যাসিবাদের জননী হাসিনার আমলে দাপটের সাথে চাকরি করে তিনি পদক পান হাসিনার কাছ থেকে। সেই পদক প্রাপ্ত এসপি শেখ জাহিদুল ইসলামকে আজ রমনা জোনের ডিসি পদে পদায়ন করছেন রুটিন ওয়ার্কের জন্য মৌখিক নির্দেশনায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পাওয়া অতিরিক্ত কমিশনার (সিআইডিতে বদলীকৃত) নজরুল ইসলাম। প্রশ্ন হচ্ছে রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে তিনি কি কাউকে পদায়ন বা বদলী করতে পারেন?

ডিএমপি থেকে জারিকৃত আদেশে দেখা যায় আজ তিনি ৩টি গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন যা তার এখতিয়ারের বাইরে। তবে বদলী ও পদায়ন তার রুটিন ওয়ার্কের মধ্য পড়ে বলে দাবি করেন নজরুল ইসলাম।

বক্তব্যের জন্য পুলিশ প্রধানের মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায় নি।

লেখক: প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্রো

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে রিসোর্টে আগুন: ১০ জন নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন
‘আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন’, মাছরাঙা টেলিভিশনকে পরীমনি
তারেক রহমান জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন: ভূমিমন্ত্রী 
জামালপুর চার উপজেলায় সাব-রেজিস্ট্রার নেই, ব্যাহত সেবা