কুড়িগ্রামে সেতু ভেঙে নিচে পড়লো ট্রাক্টর, আহত ৬

কুড়িগ্রাম প্রতিনিধি
  প্রকাশিত : ২৪ মে ২০২৬, ২০:৫০
অ- অ+

কুড়িগ্রামে একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রাক্টর নিচে পড়ে গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।আজ রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ট্রাক্টরে করে ছয়জন সেতুটি পার হচ্ছিলেন। পরে হঠাৎ এটি ভেঙে পড়ে। এতে ট্রাক্টরটি নিচে পড়ে গেলে যাত্রীরা আহত হন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, ‌‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামছুল ইসলাম বলেন, ‘প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এই সেতু দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের ভেলুর বাজার, নয়ারহাট, সিতাইঝাড় ও পাকারমাথাসহ আশপাশের এলাকার প্রায় ২০ হাজার মানুষ চলাচল। বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ
ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, কমবে দিনের তাপমাত্রা
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী