জঙ্গল সলিমপুরে যৌথবাহিনির জন্য নির্মিত ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা

জঙ্গল সলিমপুরে গতকাল সন্ত্রাসীরা যৌথবাহিনীর উপর সামরিক কায়দায় হামলা করেছে, এই হামলায় তারা একে-৪৭সহ বিভিন্ন ধরনের অটোমেটিক রাইফেল ব্যবহার করেছে। যৌথবাহিনির অস্থায়ী ক্যাম্পটি সমতলে হওয়ায় সন্ত্রাসীরা আশপাশের উঁচু পাহাড়ের টিলার সুযোগ নিয়ে হামলা চালিয়েছে, সেখানে বসতঘরের টিনের বেড়া ছিদ্র করে, সেই ছিদ্র দিয়ে বন্দুকের ব্যারেল বের করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা।
তাছাড়া র্যাবের জন্য নির্মিত নতুন ক্যাম্পটি এক্সকেভটর মেশিন দিয়ে পুরো গুড়িয়ে দিয়েছে । এই ক্যাম্পটি প্রায় ৯০% কাজ শেষ হয়েছিল। এছাড়া বর্তমান যৌথবাহিনির ক্যাম্পটিও ভাঙ্গতে তারা চেষ্টা করেছিল। তবে তার পাশে একটু স্কুল থাকায় সন্ত্রাসীরা ক্যাম্প পর্যন্ত আসতে পারেনি যদিও স্কুলটিও গুঁড়িয়ে দিয়েছে তারা। সন্ত্রাসীদের সাথে যখন ক্যাম্পে থাকা সদস্যদের গোলাগুলি চলছিল তখনই সন্ত্রাসীরা অন্যদিকে ভাঙ্গচুর করে।
এছাড়া বায়েজিদ রোড ধরে যৌথবাহিনির রি-ইনফোর্সমেন্ট ঠেকাতে তারা সব কালভার্ট ভেঙ্গে ফেলেছে। ফলে গাড়ি নিয়ে বাড়তি সদস্য সাথে সাথে জঙ্গল সেলিমপুরে দ্রুততম সময়ে প্রবেশ করতে পারেনি।তবে বাড়তি সদস্যরা ইতোমধ্যেই পায়ে হেঁটে যৌথবাহিনির ক্যাম্পে প্রবেশ করে ক্যাম্পের শক্তি বৃদ্ধি করেছে এবং পুরো জঙ্গল সলিমপুর ঘিরে অভিযান চলমান আছে।
(ঢাকাটাইমস/২৫ মে/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













