ইরানে আবারও বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৬, ০৮:৪৪| আপডেট : ২৬ মে ২০২৬, ০৮:৪৫
অ- অ+

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন স্থাপনের চেষ্টায় জড়িত নৌযানকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ হামলা চালানো হয়েছে।

সোমবার (স্থানীয় সময়) সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষায় দক্ষিণ ইরানে ‘আত্মরক্ষামূলক হামলা’ পরিচালনা করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের চেষ্টা করা ইরানি নৌযান।

মার্কিন কর্মকর্তাদের দাবি, হামলায় ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দুটি নৌযান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি বন্দর আব্বাসের কাছে একটি সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনাও লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, “চলমান যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র তার বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছপা হবে না। তবে আমরা এখনো সর্বোচ্চ সংযম প্রদর্শন করছি।”

এর আগে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যমগুলো। একই সময়ে সিরিক ও জাস্ক উপকূলীয় এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ফার্স নিউজ জানিয়েছে, হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, চলমান যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেই এ হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক তৎপরতা বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সময়ে কাতারে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোটের রায় অগ্রাহ্য করলে জনগণকে অপমান করা হবে:  জামায়াত আমির 
‎জামায়াতের কারণে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন
দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত