পশ্চিমবঙ্গে সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে সন্দেহভাজন ১২ বাংলাদেশিকে আটক করে দুটি পৃথক হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে নয়জনকে মালদার একটি হোল্ডিং সেন্টারে এবং তিনজনকে মুর্শিদাবাদের লালগোলার হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, মালদার গাজোল থানার পান্ডুয়া এলাকা থেকে রোববার নয়জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে তিনজন নারী ও ছয় শিশু রয়েছে। পরে তাদের মালদার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
অন্যদিকে নতুন সরকারের কড়া নির্দেশনার ২৪ ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রুবেল ও শরিফুল ইসলাম।
পুলিশের দাবি, ভারতে অবস্থানের বৈধ কোনো নথি তাদের কাছে পাওয়া যায়নি।
এর আগে অনুপ্রবেশকারী সন্দেহে আটক ব্যক্তিদের রাখার জন্য হোল্ডিং সেন্টার স্থাপনের ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













