যশোরের শার্শায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা টিংকু গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৫:৪৭| আপডেট : ০৮ জুন ২০২৬, ১৬:০৮
অ- অ+

যশোরের শার্শায় উপজেলায় কিার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাসান ফিরোজ আহম্মেদ টিংকু (৫২)।

আজ সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার চালিতাবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, টিংকুর বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি আরও জানান, ওই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫
বিশ্বনেতাদের এসডিজি অর্জনে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বরাষ্ট্র সচিবকে ফোন করে কাঁদলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক
অপ্রতিম হত্যা রহস্যে নতুন মোড়, আটক তুহিনের বাসা থেকে আইফোন উদ্ধার