টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ০৮:১২
অ- অ+

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ভোরে কালিয়া ঘোনারচালা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি মুরগিবাহী পিকআপ সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।

সখীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহতদের স্বজনরা থানায় পৌঁছানোর পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান
ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা বন্ধ করল ইসরায়েল
তাপপ্রবাহের মধ্যেই ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
পুলিশে চাকরির দুই দশক পর প্রশিক্ষণ নিতে গিয়ে প্রাণ গেল এসআইর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা