শ্রীমঙ্গলে প্রবাসীর বাসা থেকে অজগর সাপ উদ্ধার, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৬, ১০:২৫
অ- অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতবাড়ি থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের সহায়তায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পূবাসা খান মঞ্জিলে যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসা অজগর সাপটি প্রবেশ করলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটি উদ্ধার করেন। এরপর অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বন বিভাগের সহায়তায় রাত আনুমানিক ১০টার দিকে উদ্ধারকৃত অজগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদভাবে উদ্ধার করেন এবং পরে যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, হঠাৎ ঘরের ভেতরে অজগর ঢুকে পড়ায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/৯ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে পুনরায় ফ্লাইট চলাচল শুরু
সৌদি থেকে হজ শেষে ১০৫ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৫১৫৮ জন হাজি, মারা গেছেন ৪৯
পুশইন বিতর্ক: শুভেন্দুর দাবি প্রত্যাখ্যান বিজিবির, সীমান্তে নিরাপত্তা জোরদার
বদলির প্রায় দুই মাস পরও মাগুরায় ডিডিএলজি ইমতিয়াজ, দুর্ব্যবহারের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা