বাংলাদেশের লড়াকু সংগ্রহ, ৪০ রানেই দুই উইকেট হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১৬:০২
অ- অ+

শুরুর ধাক্কা এবারও এড়াতে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনের তিনটি অর্ধশতকে ভর করে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ।

আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২ রানে প্রথম ওভারেই আউট হন সৌম্য সরকার। ২ রান করে ফেরেন এই ওপেনার।

এরপর তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ইনিংস খেলতে পারেননি কেউই। তানজিদ ১৯ রান করে ম্যাট রেনশোর বলে আউট হন। তার বিদায়ে ভাঙে ৫১ রানের জুটি। শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ৫০ বলে ২৪ রান করে ফেরেন তিনি। তাতে ৬১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৯২ রান। শুরুতে দেখে-শুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাবলীল হয়ে ওঠেন দুজনই।

তবে ব্যক্তিগত ৪৮ রানে পৌঁছে পায়ের পেশিতে টান অনুভব করলে মাঠ ছাড়তে বাধ্য হন লিটন। তখনও তার অর্ধশতক পূর্ণ হয়নি। লিটনের বিদায়ের পর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মোসাদ্দেক হোসেন। তাকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন হৃদয়।

পঞ্চম উইকেটে হৃদয় ও মোসাদ্দেকের ৯৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং ক্যারিয়ারের ১৩তম ওয়ানডে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। তবে ফিফটির পর আরও দ্রুত রান তুলতে গিয়ে ৮৩ রানে থামেন তিনি।

অন্য প্রান্তে মোসাদ্দেক ছিলেন শুরু থেকেই ইতিবাচক। ৪৩ বলে তুলে নেন নিজের পঞ্চম ওয়ানডে অর্ধশতক। চলতি সিরিজে এটি তার দ্বিতীয় ফিফটি। শেখ মেহেদী হাসান ৯ বলে ৩ রান করে ফিরলেও শেষ দিকে আর বড় কোনো বিপদে পড়েনি বাংলাদেশ।

এদিকে ৪০ রানে ২ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। যারমধ্যে- জোশ ইনগলিস ২১ এবং ম্যাট রেনশ শূন্য রানে আউট হয়েছেন। উইকেট দু’টি নিয়েছেন পেসার শরিফুল ইসলাম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস  পাবে: শিক্ষামন্ত্রী
আপত্তিকর ভিডিও-স্কিনশর্ট ভাইরাল, প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগমকে অব্যাহতি
দেশের উচ্চমাধ্যমিক সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সমান: প্রতিমন্ত্রী
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, ১০টি গ্রেনেড ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা