বেনজীর আহমেদকে ৩০ দিনের মধ্যে ফেরত নিতে বাংলাদেশকে আমিরাতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২৬, ০৯:৫৩
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দেশটির বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে প্রচলিত ফেডারেল আইনের আওতায় পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

গ্রেপ্তারের পর সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে বাংলাদেশ পুলিশের এনসিবি ঢাকা শাখায় একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) জমা দিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ইন্টারপোল–এর রেড নোটিশ (নম্বর: A-5174/4-2025) অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র না পাঠানো হলে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আরব আমিরাতের আইন অনুযায়ী প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য বাংলাদেশকে সংশ্লিষ্ট নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—অভিযুক্তের বিস্তারিত পরিচয়, অভিযোগের আইনগত ধারা, সর্বোচ্চ শাস্তির বিবরণ, আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং প্রয়োজন হলে আদালতের রায় ও সাজা সংক্রান্ত নথি।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন–এর মামলার ভিত্তিতেই আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, নির্ধারিত সময়সীমার মধ্যে কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে পরবর্তী ধাপে প্রত্যর্পণ কার্যক্রম শুরু হতে পারে।

(ঢাকাটাইমস/১৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
যুক্তরাষ্ট্রে স্কাইডাইভারদের নিয়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা