যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২৬, ১১:৩০
অ- অ+

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে এক ট্রেনচালক নিহত হয়েছেন এবং অন্তত ৮৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে।

ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি দক্ষিণমুখী ট্রেনের মধ্যে ঘটে। উভয় ট্রেনই লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।

রেল শ্রমিক ইউনিয়ন ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক জানিয়েছেন, নিহত ট্রেনচালক তাদের সাবেক প্রতিনিধি ছিলেন এবং তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।

পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হন এবং একজন নিহত হন বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনার পর লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব সেবা শুক্রবার রাতের জন্য স্থগিত করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন অব্যাহত থাকতে পারে।

এক যাত্রী জানিয়েছেন, তিনি ট্রেনের সামনের বগিতে ছিলেন এবং হঠাৎ সংঘর্ষে তিনি হতবাক হয়ে পড়েন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

(ঢাকাটাইমস/২০ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার, চীনে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় জোর
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১৬৯৭ জন হাজি
দেশের ৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা