মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইনটি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং ২টি কুকরি চাপাতি উদ্ধার করেছে।
বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অদ্য (২৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক দ্রব্যের একটি চালান বাংলাদেশে অনুপ্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন-এর নেতৃত্বে অধীনস্থ বিওসিটিলা বিওপির একটি আভিযানিকদল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত সাড়ে ০৩টার দিকে বিজিবি আভিযানিকদল কতিপয় দুষ্কৃতিকারীকে দেখতে পায় এবং তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড/এসএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































