ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৬, ১১:৫৬| আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:৫৭
অ- অ+

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার প্রতি সংহতি ও সহায়তার বার্তা জানিয়েছে লাতিন আমেরিকার একাধিক দেশ। বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ের নেতারা দুর্গতদের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।

বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি বলিভিয়ার জনগণের গভীর সমবেদনা রয়েছে। তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে দেশটি প্রস্তুত।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কারাকাসে অবস্থিত দূতাবাসকে ভেনেজুয়েলাকে কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে তা মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

উরুগুয়ের প্রেসিডেন্ট যমন্দু ওরসি ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেছেন, প্রয়োজন অনুযায়ী উরুগুয়ে সহায়তা দিতে প্রস্তুত।

অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্সি এক বিবৃতিতে ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে ভেনেজুয়েলার পাশে থাকবে আর্জেন্টিনা।

(ঢাকাটাইমস/২৫ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাউকে হারানো সহজ, কারো মন জয় করা সহজ নয়
ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের নেপথ্যের কারণ জানালেন বিশেষজ্ঞরা
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা