নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মির্জাপুরে জামায়াত জোটের বিক্ষোভ, বিদ্যুৎ অফিস ঘেরাও

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৬, ১৮:২৩| আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৮:৩৩
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা।

বুধবার (১ জুলাই) সকালে গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।

১১ দলীয় জোটের নেতারা সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এরপর তারা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পৌর জামায়াতের আমির মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিল্প-কারখানা ও সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, খেলাফত মজলিসের সভাপতি আসাদুজ্জামান খান ছিটু, এনসিপির উপজেলা সদস্য সচিব লিটন হোসেন, উপজেলা জামায়াত নেতা আল মাসুম কবীর আলমাস, জাহাঙ্গীর হোসেন শাজাহান, ওয়াজ উদ্দিন সিকদার প্রমুখ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিক্ষোভকারীরা কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়ে চলে গেছে।

টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির লক্ষ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর যানজট কমাতে বিকল্প বাস টার্মিনাল স্থাপনে সরকারের পরিদর্শন শুরু
শার্শায় সাংবাদিক পরিচয়ে ফের চাঁদাবাজির অভিযোগ সোহাগের বিরুদ্ধে
চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
শুভেচ্ছা উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা