ভারী বৃষ্টিতে পানির নিচে রেললাইন, চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৯:১৪
অ- অ+

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর এলাকার সুন্নিয়া মাদ্রাসাসংলগ্ন রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ৮১৬ নম্বর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে প্রবল বৃষ্টির পর রেললাইনের ওপর পানি উঠে গেলে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এরপর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, পানি নেমে যাওয়ার পর প্রকৌশল বিভাগ রেললাইন পরিদর্শন করবে। ট্র্যাক নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হবে। ততক্ষণ পর্যন্ত চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী ট্রেনের ভেতরেই অপেক্ষা করছেন বলে জানা গেছে।

পাহাড়তলী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ট্র্যাক নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কয়েক জেলায় পাইলটের মাধ্যমে শুরু হচ্ছে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি বাতিল করলেন মার্কিন বিচারক
রাজবাড়ীতে সাড়ে ৮ লাখ টাকার মাদকসহ গ্রেপ্তার ৪
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা