৫ ম্যাচে ৮ গোল, এমবাপ্পেকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ০০:১৪
অ- অ+

মিশরের বিপক্ষে আজ গোল করার মাধ্যমে লিওনেল মেসি চলতি বিশ্বকাপে মাত্র ৫ ম্যাচে ৮টি গোল করলেন। এর মাধ্যমে তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপে নিজের করা মোট ৭টি গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেলেন, যে আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল।

কাতারে এই ১০ নম্বর জার্সিধারী তারকা শুধুমাত্র পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন সেই ম্যাচে তিনি একটি পেনাল্টি মিস করেন। এছাড়া প্রথম রাউন্ডে সৌদি আরব ও মেক্সিকো, শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং গ্র্যান্ড ফাইনালে ফ্রান্সের বিপক্ষে (জোড়া গোল) লক্ষ্যভেদ করেছিলেন তিনি।

এখন ২০২৬ সালে ৩৯ বছর বয়সেও এই আর্জেন্টাইন জাদুকর আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক (৩ গোল), অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে একটি গোল করেন। এরপর শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দে এবং এবার শেষ ষোলোতে মিশরের বিপক্ষে জালের দেখা পেলেন তিনি।

এর মাধ্যমে মেসি চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে (৭ গোল) পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে এলেন। সেই সাথে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রাজত্ব আরও পাকাপোক্ত করলেন তিনি।

বর্তমানে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা ২১টি, যেখানে ফরাসি তারকা এমবাপ্পের গোল ১৯টি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ অভিযুক্ত গ্রেপ্তার
দারুস সালাম এলাকায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জুনে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫৫, অস্ত্র-গুলি ও বিপুল মাদক উদ্ধার
পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা