ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ১৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১৭:৪৯
অ- অ+

ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূতি উপলক্ষে বর্ণাঢ্য মহা মিলনমেলা উদযাপনের ঘোষণা দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র সংসদ (ডিএক্সএসএ)। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় হীরকজয়ন্তীতে এই বিদ্যালয়ের শিক্ষকদের অবদানের স্বীকৃতি, কিংবদন্তি প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়নের পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।

উৎসবে লাইভ পারফরম্যান্স করবেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস ওয়াহিদ ও অর্ক ব্যান্ডের হাসান।

আজ শনিবার (১১ জুলাই) ধানমন্ডিতে বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএক্সএসএ অ্যাডহক কমিটি।

সংবাদ সম্মেলনে ফেরদৌস ওয়াহিদ (ব্যাচ '৬৯), সৈয়দ হাসানুর রহমান হাসান (ব্যাচ '৮৬)বং অ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেরদৌস ও হাসান এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তাদের স্কুলজীবনের স্মৃতিচারণা করেন এবং গ্র্যান্ড সেলিব্রেশনের মূল অনুষ্ঠানে বিশেষ লাইভ পারফরম্যান্স করবেন বলে জানান

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এই স্কুল আমার জীবনের ভিত্তি১৯৬৫ সালে যে স্বপ্ন বপন করা হয়েছিল, আজ ৬০ বছর পরে সেই স্বপ্নের ফসল আমরা দেখতে পাচ্ছি১৮ ডিসেম্বর আমি আমার প্রিয় স্কুলের জন্য গান গাইব। এটি হবে আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

অর্কের প্রতিটি গানের সুরের পেছনে এই স্কুলের অনুপ্রেরণা আছে জানিয়ে অর্ক ব্যান্ডের হাসান বলেন, ‘এই মাটিতে আমার স্বপ্নের বীজ বোনা হয়েছিল। ১৮ ডিসেম্বর সেই ঋণ কিছুটা শোধ করার সুযোগ পাব।’

৬০ বছর পূর্তির অনুষ্ঠানমালা

হাজারো শিক্ষার্থীর জীবন গড়ে দেওয়ার স্বীকৃতি জানাতে বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি বিশেষ ‘হল অব ফেম’ প্রতিষ্ঠা করা হবে

কিংবদন্তিদের জীবন উদযাপন

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখে দেশ জাতির গর্বে পরিণত হয়েছেন, তাদের জীবন অর্জনকে বিশেষভাবে উদযাপন করা হবে

প্রবীণদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিদ্যালয়ের প্রবীণ প্রাক্তন ছাত্র শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাদের অভিজ্ঞতা জ্ঞানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য বিশেষ আয়োজন থাকবে

বিশ্বজুড়ে প্রাক্তন ছাত্রদের মহামিলন

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড গ্লোবাল রিইউনিয়ন আয়োজন করা হবে

লাইভ পারফরম্যান্স

জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং অর্ক ব্যান্ডের হাসান তাদের প্রিয় স্কুলের জন্য বিশেষ লাইভ পারফরম্যান্স পরিবেশন করবেন

ডিএক্সএসএর আহ্বায়ক এহতেশাম এইচ খান (ব্যাচ '৮৪) বলেন, ‘ডিএক্সএসএ শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড়ে ফেরার প্রতিশ্রুতি। ৬০ বছরের এই যাত্রাকে আমরা বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করতে চাই।‘

কমিটির সদস্য সচিব মাহফুজ বিন ইউসুফ (ব্যাচ '৯৬) বলেন, ‘ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি উত্তরাধিকারবিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের প্রাক্তন ছাত্ররা এই স্কুলের মাটির টান অনুভব করেন। এই আবেগকে ১৮ ডিসেম্বর একটি মহামিলনে রূপ দেওয়ার স্বপ্ন দেখছি আমরা

(ঢাকাটাইমস/১১জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩০০ কোটি টাকা পরিশোধের পরও পাঁচ বছরে মেলেনি পুলিশের দুই হেলিকপ্টার, কারণ কী?
চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের মধ্যে নৌবাহিনীর খাবার বিতরণ
‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
টেকনাফে ভারী বৃষ্টিতে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা