কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ১৮:৪৯
অ- অ+

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক জানিয়ে দেশটির ঢাকাস্থ দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানিয়েছেন, শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে কাতার দূতাবাসে গিয়ে সরকারের পক্ষে এই শোকবইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে দুঃখ ও গভীর শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে তিনি কাতারের সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানান।

তিনি বলেন, কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত মূল্যায়ন করে।

মন্ত্রী ঘোষণা করেন, প্রয়াত সাবেক আমিরের সম্মানে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে। এছাড়া, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাতিয়ার ফেরীর ঘটনায় প্রমাণ হয় এনসিপি পুরোনো বন্দোবস্ত'র রাজনীতি করছে: আবু হানিফ 
চট্টগ্রামের ২১টি স্লুইস গেট সচল হলে জলাবদ্ধতা কমবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িক স্থগিতের দাবি ছাত্রদলের
রাজশাহী চিড়িয়াখানাকে আধুনিকায়ন করা প্রয়োজন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা