দাবদাহে বিপর্যস্ত বেলজিয়াম, প্রাণ গেল ২ হাজারের বেশি মানুষের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৬, ১২:৪৭
অ- অ+

ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহের কবলে পড়ে বেলজিয়ামে ধারণার চেয়েও অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে। তীব্র তাপপ্রবাহে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। খবর সিয়েনসানো’র।

সিয়েনসানোর তথ্য অনুযায়ী, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে স্বাভাবিক মৃত্যুর প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ২ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে অতিরিক্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৪৭ জন বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

জনস্বাস্থ্য প্রতিষ্ঠানটি জানিয়েছে, মৃত্যুর নিবন্ধন দেরিতে সম্পন্ন হওয়া এবং বিশ্লেষণে আরও দুই দিনের তথ্য যুক্ত হওয়ায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। তাপপ্রবাহ শেষ হওয়ার পরও কয়েক দিন মৃত্যুহার স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।

তাপপ্রবাহে বেলজিয়ামের অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ালোনিয়া। এরপর রয়েছে রাজধানী অঞ্চল ব্রাসেলস ও ফ্ল্যান্ডার্স।

সিয়েনসানোর তথ্য অনুযায়ী, ২০০০ সালে তাপপ্রবাহসংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর বেলজিয়ামে কোনো তাপপ্রবাহে এটিই সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা।

এর আগে ২০২০ সালের আগস্টে দেশটিতে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তীব্র তাপপ্রবাহের প্রবণতা বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

(ঢাকাটাইমস/১৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেপ্তার
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা