শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ০০:৫৩
অ- অ+

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে শেষ পর্যন্ত মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অন্যদিকে, স্পেনের লক্ষ্য আর্জেন্টিনাকে হারিয়ে আবারও বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেওয়া।

সোমবার (২০ জুলাই) রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

ফাইনালে ওঠার পথে দুর্দান্ত ফুটবল খেলেছে দুই দলই। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে আত্মবিশ্বাসের সঙ্গে শিরোপার লড়াইয়ে ওঠে লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

স্পেনের একাদশ:

উনাই সিমোন; পেদ্রো পোরো, পাও কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; ফাবিয়ান রুইস, রদ্রি, দানি ওলমো; আলেক্স বায়েনা, লামিন ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল।

আর্জেন্টিনার একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকো গনসালেস; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের অপচেষ্টা ব্যর্থ
কুয়াকাটায় ধরা পড়ল ২০ কেজি ওজনের সামুদ্রিক শোল
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা