জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এসেছে ২.১০ বিলিয়ন ডলার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ১৮:১৪
অ- অ+

২০২৬ সালের জুলাই মাসের ২১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৬৯৬ বিলিয়ন মার্কিন ডলার।

তথ্য অনুযায়ী, ২১ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে ৭৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেনের নতুন সেনাপ্রধান মিখাইলো দ্রাপাতি
ন্যাশনাল হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার : আইসিটি মন্ত্রী
ড্রিল মেশিনের ফলা রেখেই পা সেলাই, সেই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটি
ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেনে নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা