ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৬, ১৯:৫৯
অ- অ+

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। এজন্য আমাদের সন্তানদের প্রাথমিক ও নৈতিকতার শিক্ষা এবং পরিবার থেকে পরিবর্তনের শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, সরকার একা দেশ পরিবর্তন করতে পারবে না, যদি আমরা নিজেদের জায়গা থেকে পরিবর্তন না হই।

আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল ‘প্রিমিয়াম মাইন্ড মাস্টার রিট্রিট অ্যান্ড এমসিএ কনভোকেশন (জুলাই ২০২৬)’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানুষের হলিস্টিক ওয়েলবিইং, মেন্টাল ফিটনেস ও ব্যক্তিগত বিকাশে সচেতনতা তৈরির লক্ষ্যে ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের প্রোগ্রামটা খুবই ভালো একটি উদ্যোগ। আমরা ভাবি সমাজ পরিবর্তন করবো। আর সমাজ পরিবর্তন করতে যা যা লাগে তার মধ্যে আজকের উদ্যোগও একটি। এজন্য ওয়েলবিইং বাংলাদেশ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

তিনি ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির প্রশংসা করে বলেন, আমি চাইব এরকম একটি বই আমার লাইব্রেরি তে থাকুক। বইয়ের কয়েকটি লাইন আমার পছন্দ হয়েছে যা মানুষ আসলে চিন্তা করবে না। ‘চিন্তা আমার শত্রু নয়’-এটি ডক্টর মেজবাহর স্টেটমেন্ট। আমাদের কাছে চিন্তা মানে দুশ্চিন্তা, রাতে ঘুম না হওয়া, খাওয়া দাওয়া না হওয়া। এই বইটিকে যদি ধারণ করতে পারি তাহলে দারুন এক সূচনা হবে।

ফারজানা শারমিন বলেন, ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়। আমরা বিদেশে গিয়ে অনেক খারাপ কিছু শিখে আসি, কিন্তু ভালো কিছুও যে শেখা যায় তা ভুলেই গেছি। যদি নিজেকে ভালোবাসি এবং রিয়ালাইজ করি; যদি মনে করি ‘আই ক্যান ডু ইট’-তাহলে আসলেই কাজটি করতে পারব। এজন্য আমাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করাটা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রেদওয়ান হোসেন। এছাড়াও বিভিন্ন পেশা ও ক্ষেত্রের ব্যক্তিবর্গ, লেখক, মাস্টার কোচ এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো সিজেপি
পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থান
বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার: মাহদী আমিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা