আমিরাতে ৬২৬ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১৯:১০
অ- অ+

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিলের খবর সঠিক নয়। আমাদের দূতাবাস ও আন্তঃমন্ত্রণালয় সভার সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে হয়নি; পাকিস্তান, মিশর, ফিলিপাইন ও নেপালসহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসাও বাতিল হয়েছে।

যেসব দেশে আমাদের কর্মীরা কাজ করছেন, সেসব দেশের আইন মেনে চলা অত্যন্ত জরুরি। কষ্টার্জিত টাকা খরচ করে বিদেশে গিয়ে ফেসবুক বা অন্য কোথাও এমন কিছু করা উচিত নয়, যা ওই দেশের আইন ভঙ্গ করে।আইন ভাঙলে তারা তাদের নিজস্ব নিয়মে ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আমিরাতে যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের মধ্যে ৪১৭ জনের ভিসা নবায়নের জন্য ইতোমধ্যে পাঠানো হয়েছে। বাকিদেরটাও পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে। এ ছাড়া যেসব কর্মীকে কোম্পানি ছাঁটাই করেছে, তাদের বিষয়েও দূতাবাস সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করছে।

শামা ওবায়েদ বলেন, অনেকেই ভুয়া নথিপত্র নিয়ে বিদেশে যান, যার ফলে বৈধভাবে যাওয়া শ্রমিকরাও বিপদে পড়েন এবং শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়। এসব সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে। প্রয়োজনে ২০১৩ সালের অভিবাসন আইন সংশোধন করা হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইল ‘ককরোচ’
ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড উদ্ধার, নাম লেখা ‘আজহার খান’
প্রশাসন ক্যাডারের বাইরে এবার স্পারসোর চেয়ারম্যান অ্যারোস্পেস বিশেষজ্ঞ
দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা