ঝিনাইদহে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করলেন খুলনা রেঞ্জের ডিআইজি

ঝিনাইদহ পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ করেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান।
আজ (সোমবার) ঝিনাইদহ পুলিশ লাইনস স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে চারাগাছ তুলে দেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রকৃতি আমাদের বাঁচিয়ে রেখেছে। এখন আমাদের উচিত প্রকৃতিকে বাঁচানো। আর প্রকৃতি বাঁচানোর প্রধান উপায় হলো বেশি বেশি গাছ লাগানো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোসফেকুর রহমান, ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন, শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আখতারুজ্জামান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































