অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ০০:০৬
অ- অ+

জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিক বেড়ে যাওয়ার অভিযোগ করেছেন অনেক গ্রাহক। আগের তুলনায় বিদ্যুৎ ব্যবহার কম হলেও কোনো কোনো ক্ষেত্রে বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে বলে দাবি করছেন তারা। কেউ কেউ স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি বিল পাওয়ার অভিযোগও করেছেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়টি নিয়ে স্পষ্টিকরণ দিয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো গ্রাহকের বিদ্যুৎ বিল নিয়ে অসঙ্গতি বা অতিরিক্ত বিলের অভিযোগ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণসহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে আবেদন করতে হবে। অভিযোগ যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, ইতোমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সকল অভিযোগ পাওয়া গিয়েছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।

মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
ঈশ্বরদীতে ‘পাবনা দই ঘর’-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা
নগর ভবনের বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা