জুলাই গণ অভ্যুত্থান

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাফর ইকবাল আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৭:৫৪
অ- অ+

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

আজ বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, এ মামলায় অন্য অভিযুক্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাবেক বিচারপতি এ বি এম নিজামুল হক মানিক, শিক্ষক কে এম জামাল উদ্দিন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজন।

প্রসিকিউশনের ভাষ্য, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত অভিযোগের বিষয়ে দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছেন। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনার কাজ চলছে। পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে।

এদিকে, জুলাই আন্দোলন-সংক্রান্ত আরেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালের একটি ফোনালাপ এর আগে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসিতে দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন শেখ হাসিনা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থাইল্যান্ডের ১ নম্বর কফি চেইন ‘ক্যাফে আমাজন’ এখন বাংলাদেশে, উদ্বোধন করল বসুন্ধরা গ্রুপ
পদোন্নতি পেয়ে সচিব হলেন দুই কর্মকর্তা
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের জরুরি বার্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা