মেহেরপুরে ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১৫:০৭
অ- অ+

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে জমিতে কাজ করার সময় ১০টি ল্যান্ডমাইন সদৃশ্য বস্তু ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দুপুরে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে ও সেগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের কাঁদো মালিথা নিজ জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান। এসময় আরও খোঁড়াখুঁড়ি করলে একে একে মোট ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং ৫টি ল্যান্ডমাইনের খালি বক্স দেখতে পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা নেন।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে সক্রিয় ল্যান্ডমাইন কিনা, নাকি পুরোনো বা নিষ্ক্রিয় বিস্ফোরক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পরই নিশ্চিতভাবে বলা যাবে এগুলো ল্যান্ডমাইন কি না এবং সেগুলো কার্যকর অবস্থায় রয়েছে কি না। উদ্ধার হওয়া বস্তুগুলোর উৎস এবং কীভাবে সেগুলো সেখানে এলো, সে বিষয়েও তদন্ত করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
আগস্টে ফের ৪ দিনের ছুটি, কারা পাবেন এই সুবিধা?
আজ আন্তর্জাতিক বিড়াল দিবস: আদরের পোষ্যটির যত্নে সচেতনতার আহ্বান
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা