ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৭:১৩
অ- অ+

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাতে সদর ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লীর ছেলে। আরাফাত ঘোড়শাল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্বজনরা জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো আরাফাত হোসেন। রাত ১১ টার দিকে ঘুমের মধ্যে বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফিরলে রাত ৩টার দিকে অসুস্থ হয়ে পড়ে সে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা বলেন, আরাফাতকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

(ঢাকা টাইমস/১১ আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দক্ষ গ্রাজুয়েট তৈরিতে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে নারী-পুরুষদের বেঁধে ডাকাতি
সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্টের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা