হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদিসহ আটক ৩ 

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৩
অ- অ+

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলের প্রস্ততিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ ৩ জন আটক করেছে সদর থানা পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ।

এদিকে- মাহদিসহ তিনজনকে আটক করা হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা আন্দোলনকারি অন্যকাউকে কোর্ট মসজিদ এলাকায় দেখা যায়নি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।

(ঢাকা টাইমস/১৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
সব স্কুল-কলেজের  জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’
রাজশাহীতে ট্রাকচাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা