বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৫:১০
অ- অ+

বগুড়ায় সাইফুল ইসলাম নামে এক যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ১০টায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম আশোকোলা পূর্বপাড়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে। তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এছাড়া তিনি বগুড়া সদর উপজেলা যুবলীগের সদস্য ও নুনগোলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের আগে সাইফুল ইসলাম বাঘোপাড়া থেকে তার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তার বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি সিএনজিতে আসা ৫/৬ জনের এক দল দুর্বৃত্ত সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সাইফুল বাঁচতে রাস্তার পাশের ধান খেতে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে সেখানে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রাম পুলিশ শ্রী কমল চন্দ্র দাস বলেন, আমি জানতে পেরেছি সাইফুল বাঘোপাড়া থেকে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হত্যাকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। নিহতের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে।

(ঢাকা টাইমস/২৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিএমএম আদালতে যুবলীগ নেতা সম্রাটের সহযোগী হাকিমকে মারধর, পুলিশের দিল জনতা
মোদির উপর ভর করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অসম্ভব: আবু হানিফ 
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপানি