বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মো. মোরতাজুল করিমকে (বাদরু)
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ক্ষুদ্রঋণ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ অতুল মন্ডল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিএনএফের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৫.২(i) ও ৮.৩(i) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর তিনি দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, খোন্দকার মো. মোরতাজুল করিম (বাদরু)-কে বিএনএফের সাধারণ পরিষদ এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































