জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাস ৬৫.১০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ১৬:৪২
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৬৫.১০ শতাংশ।

পরীক্ষার্থীরা বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে https://results.nu.ac.bd ফলাফল দেখতে পারবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেহেদির রং না মুছতেই বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু, শোকে প্রাণ গেল বাবারও
তামাক নিয়ন্ত্রণ ছাড়া অসংক্রামক রোগের বোঝা কমানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
পদ্মা সেতুর ঢালে বাস উল্টে আহত ১০
রাতের আঁধারে কাভার্ড ভ্যানে ভারতীয় শাড়ির চালান, ২,৬৮৪ শাড়ি জব্দ করল বিজিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা