সোনারগাঁয়ে নজরুল বর্ষের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৬, ২২:০৪
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল বর্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। আজ সোমবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও দর্শন স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুগে যুগে অনেক মেধাবী কবির আগমন ঘটলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্থান কেউ নিতে পারবে না। নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির সাহিত্যকর্ম ও আদর্শ আরও ব্যাপকভাবে তুলে ধরতে শিক্ষক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, আমাদের শৈশব ও স্কুল জীবন শুরু হয়েছে কবি নজরুলের কবিতা ও গান দিয়ে। শিক্ষকরা তাঁর গান শুনিয়ে আমাদের উৎসাহিত করতেন। আজও কোনো কবিতা আবৃত্তি করতে গেলে প্রথমেই তাঁর সৃষ্টির কথাই মনে পড়ে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করেন। হারমোনিয়াম, তবলা ও অন্যান্য বাদ্যযন্ত্রের সমবেত সুরে মুখরিত অডিটোরিয়ামের পরিবেশ দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

(ঢাকা টাইমস/৩১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন হামলায় ইরানে নিহত ৩
এআই প্রশিক্ষণ নিলেন আনসার-ভিডিপির মিডিয়া সেলের ৪২ সদস্য
৭ বছর পর বদলে গেল ডাকসু নির্বাচনের ফল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা