সিরাজগঞ্জে ইকোপার্ক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৪
অ- অ+

সিরাজগঞ্জের যমুনা ইকোপার্ক থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার যমুনা সেতুর পশ্চিমপাড়ের উত্তর পাশে অবস্থিত এ পার্কের গোলঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।

নিহত আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার (৬৫) উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের ওমর আলী সরকারের ছেলে।

ওসি রাকিবুল হাসান বলেন, আব্দুস সালাম ওরফে রঞ্জু সরকার দুইদিন আগে পরিবারের লোকজনের সাথে রাগারাগি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইকোপার্কের গোলঘরের বেঞ্চের ওপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যানি। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রৃকত কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার
সাবেক বিমানবাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত
নেপাল দূতাবাসের শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা