মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা, সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ছিটমামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজার বাবা মরহুম হাজী হোসেন সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিকদার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহজাহান সিরাজ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।

এ সময় মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন, চর্ম, যৌন, গাইনী, সার্জারি ও চক্ষু বিভাগের চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। পাশাপাশি চক্ষু রোগীদের বিশেষভাবে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ গ্রহণ করেছেন।

(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মৌলভীবাজারে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ২, যাবজ্জীবন ২
ঝিনাইদহে মিথ্যা ধর্ষণচেষ্টার মামলা আদালতে খারিজ, বাদী কারাগারে
তিন কর্মসূচিতে ৪৬ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছে বিডব্লিউসিসিআই
বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাস বেছে নেব: আসিফ মাহমুদ