খুলনায় শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩২
অ- অ+

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করা হয়েছে।

যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নগরীর লবণচরা থানা ও সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ের মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ী পলাশের ২২ নম্বর বাড়িতে খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম গত ২৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালায়।

এ সময় যশোরের কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক রিফাত তালুকদার যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে।

তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যৌন উত্তেজক ওষুধ তৈরি করে ছয় মাসের কারাদণ্ডের পর এবার দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা শাহেদ
ঠাকুরগাঁওয়ে এবার মিড ডে মিলের ডিম খেয়ে প্রায় ২০ শিক্ষার্থী হাসপাতালে
কোস্ট গার্ডের অভিযানে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি, পলিথিন ও ইউরিয়া সার জব্দ
কারওয়ান বাজারে ছুরিকাঘাতে ব্যক্তি আহত, আটক ১