ঠাকুরগাঁওয়ে এবার মিড ডে মিলের ডিম খেয়ে প্রায় ২০ শিক্ষার্থী হাসপাতালে

ঠাকুরগাঁও প্রতিনিধি,  ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এবার মিড ডে মিলের ডিম খেয়ে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ী এলাকার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ডিম খাওয়ার পর তাদের শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। পরে তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, ডিম খাওয়ার পর হঠাৎ করে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীর শরীরে ফুসকুড়ি ও চুলকানি দেখা দেয়। খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজ নেন। চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, এতে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করা যায়, তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর-১, মধ্য গোয়ালকারী ও তুলশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে তাদের পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রফিকুল হক বলেন, সোমবার তিনটি বিদ্যালয়ের ৩৪ জন এবং বৃহস্পতিবার মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, আগের ঘটনায় অসুস্থ হওয়া ৩৪ শিক্ষার্থীর প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সেও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবে বলে আশা করা হচ্ছে।

জেলা প্রশাসক জানান, তিনি সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই বলে তাদের আশ্বস্ত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যৌন উত্তেজক ওষুধ তৈরি করে ছয় মাসের কারাদণ্ডের পর এবার দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা শাহেদ
কোস্ট গার্ডের অভিযানে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি, পলিথিন ও ইউরিয়া সার জব্দ
খুলনায় শীর্ষ সন্ত্রাসীর বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক
কারওয়ান বাজারে ছুরিকাঘাতে ব্যক্তি আহত, আটক ১