রূপগঞ্জে বিএনপি নেতা শফিকুল ইসলামের মতবিনিময় সভা 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪০
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জ আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় নারী ভোটারদের সঙ্গে নির্বাচনীয় মতবিনিময় ও গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের সুমাত্রা পার্ক এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নারী ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় স্থানীয়দের নানা সমস্যার কথা শুনে তা নারায়ণগঞ্জ-১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর মাধ্যমে সমাধানের আশ্বাস ও নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের উন্নয়নে ও জনগণের সেবাদানে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

দাউদপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি নাসরিন আক্তারের সভাপতিত্বে ও দাউদপুর ইউনিয়ন মহিলা দলের সাধারণ ফাহমিনা আক্তার শিল্পীর সঞ্চালনায় নির্বাচনীয় মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম শিপন, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দাউদপুর ইউনিয়ন বিএনপির মানবাধিকার বিষদায়ক সম্পাদক গোলজার হোসেন খান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তারেক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন মুন্সি, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজল মিয়া,৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক রহিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, দাউদপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বাদল সিকদার, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আশাবউদ্দিন আকন্দ, যুবদল নেতা লিটন আকন্দ, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি 
প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের ৯ সেনা নিহত
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডের আবেদন
ইউপি নির্বাচনের জন্য চূড়ান্ত ৪২ প্রতীক