চাঁদপুরে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩
অ- অ+

চাঁদপুরের ৮ উপজেলায় একযোগে কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাদিরা নুর জানান, জেলার আটটি থানা-পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে ওই অভিযান চালানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশে ও চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তারা ওই অভিযান চালান।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুর সদরে ৩৫ জন, হাইমচরে ৪৮, ফরিদগঞ্জে ৪১, হাজীগঞ্জে ৩৭, কচুয়ায় ৬২, শাহরাস্তিতে ৪৫, মতলব উত্তরে ৫২ ও মতলব দক্ষিণে ৩৬ জনকে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করে।

আটকদের মধ্যে ৩৫৫ জনের মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ১৫ জনের তথ্য যাচাই করা হচ্ছে।

চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং ও অপরাধ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ফিরলেন জামাল, পরিবর্তন ৪
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী
কম্বোডিয়ান গ্যাংয়ের ‘টিকিট ফাঁদ’: অবসরপ্রাপ্ত কর্মকর্তার ৩৪ লাখ টাকা গায়েব, গ্রেপ্তার ৩